পাইলিংবাহী গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০৫-২৫ ১৩:১৬:১৬


ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পাইলিংবাহী একটি একটি গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, সকালে পৌলী এলাকায় পাইলিংবাহী একটি লোবেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লোবেটের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিএইচ