ইবিতে ৩ গাজা সেবনকারী আটক
প্রকাশ: ২০১৬-০৮-২৬ ২০:০৯:৪৮
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন ব্যক্তিকে গাজা সেবন করা অবস্থায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছ থেকে সংবাদ পেয়ে শুক্রবার ক্যাম্পাসের মেডিকেল সেন্টারের পাশ থেকে ইবি থানার পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন-ঝিনাইদহ শৈলকূপা উপজেলার পদমদি ইউনিয়নের মন্ডল পাড়ার নুরুল ইসলামের ছেলে সাগর (২০), শাহপাড়ার বশির উদ্দিনের ছেলে জিহাদ হোসেন (২০) ও চড়পাড়ার আমির খা’র ছেলে জীবন (২০)। জিহাদ ঝিনাদহের শৈলকূপা উপজেলার ডিএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘অভ্যন্তরীণ কিংবা বহিরাগত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করে এমন যে কাউকে জানা মাত্র আইনের আওতায় আনা হবে।’
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













