জবি শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন রাবি ছাত্র ফেডারেশনের

প্রকাশ: ২০১৬-০৮-২৮ ২০:৩৫:৩৫


Ru News pic (1)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হল পুনরুদ্ধার ও নতুন হল নির্মাণে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নেতা-কমীরা।

রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের আন্দোলনের প্রতি সর্মথন জ্ঞাপন করে ছাত্র ফেডারেশন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বলেন, ‘বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হওয়ার পর গত নয় বছর ধরে হলের দাবি জানিয়ে এলেও তা পায়নি জগন্নাথ বিশ্বব্যিালয়ের শিক্ষার্থীরা। বিশ্বদ্যালয়ে ভর্তি হবার পর একজন শিক্ষার্থীর নায্য অধিকার আবাসিকভাবে বিশ্ববিদ্যালয়ে থাকার সুবিধা পাওয়া। কিন্তু জবির শিক্ষার্থীরা সে সুযোগ এখনো পায়নি। তাই তারা আন্দোলনে নেমেছে।

ক্ষমতাসীনরা শিক্ষার্থীদের আন্দোলন বানচাল করার জন্য চেষ্টা করছে জানিয়ে তমাশ্রী বলেন, জবির শিক্ষার্থীরা তাদের অধিকার নিয়ে আন্দোলনে নেমেছে। আমরা তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করছি। অবিলম্বে শিক্ষার্থীদের দাবিগুলোকে মেনে নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি নুরুল নাহিদ, অর্থ সম্পাদক সুব্রত কর্মকার, দপ্তর সম্পাদক রাশেদ রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন মোড়ল।

সানবিডি/ঢাকা/হৃদয়/আহো