প্রধানমন্ত্রীকে কটূক্তি, ছাত্রমৈত্রীর নেতার বিরুদ্ধে মামলা
প্রকাশ: ২০১৬-০৮-২৮ ২০:৪৯:৫৭
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে স্ট্যাটাস দেয়ার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের বিরুদ্ধে মামলা করেছে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু।
বিকেল চারটার দিকে তিনি বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলাটি করেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, দিলীপ রায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। এ ঘটনায় বিকেলে ছাত্রলীগের সভাপতি দিলীপ রায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













