আবারো শিক্ষার্থীদের উপর হামলা করল জবি ছাত্রলীগ, আহত ৩০

প্রকাশ: ২০১৬-০৮-২৯ ১৯:৪৫:৪২


জবিআবাসিক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের টানা মাসব্যাপী চলমান আন্দোলনের উপর দ্বিতীয় দিনের মত হামলা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে মেয়েসহ অন্তত ৩০জন আহত হয়

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা হলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে শান্তচত্বরে সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সর্বস্তরের শিক্ষার্থীরা একযুগে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস কয়েক বার প্রদক্ষিণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীরা ক্যাম্পাসে প্রধান ফটকের সামনে অবস্থা নেন।

এসময় সকাল ১০টারদিকে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগ ব্যানারে আন্দোলন করার চাপ সৃষ্টি করলে শিক্ষার্থীরা রাজি না হয়ে ক্যাম্পাসের কাঠালতলায় অবস্থান নেন। ঐসময় ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম কয়েকজন অনুগত কর্মী নিয়ে শিক্ষার্থীদেরও অবস্থান বানচাল করতে যায়। এসময় তারা শিক্ষার্থীদের মাইক কেড়ে নিয়ে ছাত্রলীগের সাথে শ্লোগানে দিতে জোর করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রলীগের আহবান ছাড়া না দিলে আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী কয়েকজন শিক্ষার্থীদের টেনে নিয়ে ব্যাপক মারধর করেন। এসময় শিক্ষার্থীরা ভয়ে অবস্থান ত্যাগ করে শান্তচত্বরের সামনে যেতে চাইলে ছাত্রলীগের কয়েকশ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্টিনের সামনে শিক্ষার্থীদেও ইপর অর্তকিত হামলা চালায়। এতে চারজন মেয়ে সহ অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হন।এতে ১০-১২জন গুরুতর আহত হন।

আহতদের ঢাকা মেডিকেল হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের দাওয়া দিলে তারা সমাজ বিজ্ঞান অনুষদে সামনে গিয়ে অবস্থান নেন। এতে ছাত্রলীগ প্রায় দুইঘন্টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের জিম্মি করে রাখেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেন।

কর্মসূচি: ছাত্রলীগের দফায় দফায় হামলার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রমহাসমাবেশ করবেন বলে জানিয়েছেন। গতকাল দুপুর ৪টায় শাহবাগ মোড়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচী ঘোষনা দেন।

এবিষয়ে প্রক্টর নূও মোহাম্মদ শিক্ষার্থীদের উপর হামলা বিষয়টি আমার কাছে কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সানবিডি/ঢাকা/ইসমাইল/আহো