রাবি শিক্ষার্থীর মৃত্যুতে শোকসভা
প্রকাশ: ২০১৬-০৮-৩০ ১৭:৪৭:৪৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সান্তনা বসাকের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের ১৫৬ নম্বর কক্ষে সমাজকর্ম বিভাগের আয়োজনে শোকসভার আয়োজন করা হয়।
এ সময় বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন, অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম, অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া ফেরদৌস, সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক হোসাইন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম প্রমুখ।
সভায় বিভাগের সভাপতি শোক প্রকাশ করে বলেন, সান্তনা বসাকের মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা সমাজকর্ম পরিবারের একজন সদস্যকে হারালাম। অসচেতনার জন্য হয়তো তাকে অকালে প্রাণ হারাতে হয়েছে। আমাদের সকলকে সচেতন হতে হবে যাতে সান্তনার মতো পরিণতি কারোর না হয়। এসময় সভায় বিভাগের দুইশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













