ইবিতে “আত্ম-মূল্যায়নে সচেতনতা তৈরীর কৌশল” শীর্ষক কর্মশালা
প্রকাশ: ২০১৬-০৮-৩০ ১৮:৫৬:০১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আত্ম-মূল্যায়নে সচেতনতা তৈরীর কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিভাগীয় হলরুমে এ কর্মশালা শুরু হয়। ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সেলফ এ্যাসেসমেন্ট কমিটি এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালাটি মো. কামরুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইন্সটিটিউট অব কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
এসময় উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. শামসুল আলম, অধ্যাপক ড. দীপক কুমার পাল, অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ, ড. আব্দুর রউফ, অধ্যাপক ড. বাবলী সাবিনা আযহার, ড. এ টি এম মিজানুর রহমান, ড. আবুল কাসেম তালুকদার, ড. হাফিজুর রহমান, ড. সেলিম রেজা, মো. তৌফিক এলাহী, শেখ শাহিনুর রহমান, মোমিনুল ইসলাম, শাম্মী আক্তারসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা।
উপাচার্য ড. রাশিদ আশকারী আত্ম-মূল্যায়নে সহায়ক বিভিন্ন বিষয়ের বিস্তারিত বর্ণনা করেন। ব্যাক্তিগত জীবনে সার্বিক উন্নয়নে নিজের প্রচেষ্টা ও সামর্থ কাজে লাগাবার আহ্বান জানান তিনি।
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থীর মানউন্নয়নে আমরা কাজ করছি। দুর্বল মেধার শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পরিচর্যা করে চাকরি ক্ষেত্রে ভাল পজিশনে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার্থী হিসেবে গড়ে তুলে তুলবো। আর যারা পড়াশুনায় যথেষ্ট ভাল তাদেও জন্যও চাকরির ক্ষেত্র তৈরীতে যেতে সহযোগিতা করবো।’
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













