নতুন দুটি বিভাগ খোলা হচ্ছে রুয়েটে
প্রকাশ: ২০১৬-০৮-৩০ ১৯:৩৩:২০
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন দু’টি বিভাগ খোলা হচ্ছে। সংযুক্ত বিভাগ দুটি হচ্ছে, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ও ম্যাটারিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
বিভাগ দুটিতে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে চালু হবে বলে নিশ্চিত করেছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ রফিকুল আলম বেগ।
তিনি আরও জানান, দেশে দক্ষ জনবল সৃষ্টি করার লক্ষ্যে এবং যুগের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ওই বিভাগ দুটি খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
চলতি শিক্ষাবর্ষে নতুন এই বিভাগ দু’টিতে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক কোর্সে শিক্ষার্থী ভর্তির প্রকাশিত বিজ্ঞপ্তির সঙ্গে নতুন এই বিভাগ দু’টিতে শিক্ষার্থী ভর্তির বিষয়টি অন্তর্ভূক্ত থাকবে। সেই সঙ্গে রুয়েটে স্নাতক ডিগ্রী প্রদানকারী বিভাগের মোট সংখ্যা দাঁড়ালো ১৪ টি।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













