ইবির ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর শুরু

প্রকাশ: ২০১৬-০৮-৩১ ১৯:৫১:১৭


iu20151024070748ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর শুরু হবে। শেষ হবে ২৪ নভেম্বর।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপউপরিচালক মো. আতাউল হক বলেন, ‘স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর শুরু হবে। শেষ হবে ২৪ নভেম্বর।

তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ফরম বিতরণ শুরু হবে। ২০ অক্টোবর পর্যন্ত ফরম বিতরণ চলবে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী কোটার আসন সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ২০ করা হয়েছে বলে জানান তিনি।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ, অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট ও পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৫ টি অনুষদের অধীনে ২৫ টি বিভাগের ১৬শত ৯৫ আসনের বিপরীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সানবিডি/ঢাকা/তারিকুল/আহো