শাহরিয়ার সভাপতি রিপন সম্পাদক
প্রকাশ: ২০১৬-০৯-০১ ১৯:৩৮:৫৬
ইফতেখার শাহরিয়ারকে সভাপতি ও মতিউর রহমান রিপনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন অব ‘ল’ ফাইন্ডার্সের (রুয়ালফ) ২০১৬-১৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের পেছনে রুয়ালফ চত্বরে এ কমিটি ঘোষণা করা হয়।
রাবির আইন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এ সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি শান্ত ইসলাম মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিয়াসের সঞ্চালনায় আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে। এসময় আইন অনুষদের দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













