গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৬-২৪ ১০:৫১:৪১
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী মারা গেছেন।
রোববার (২৩ জুন) সন্ধ্যায় শহরের স্টেডিয়াম রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা রেলওয়ে ফাঁড়ির এসআই মো. আব্দুল মতিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী নাইনটেন টুয়েন্টি আপ ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত এক নারী। পরে তার মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে এসআই মো. আব্দুল মতিন বলেন, নিহত ওই নারী ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













