সম্পদ পুনর্মূল্যায়ন করেছে একমি ল্যাবরেটরিজ
প্রকাশ: ২০১৬-০৯-০৭ ১২:০৬:০৯
ওষুধ খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। কোম্পানিটি আসবাবপত্র ও বই সাময়িকী বাদে শুধু সম্পত্তি ও সরঞ্জামাদি পুনর্মূল্যায়ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির এই সম্পদের পরিমাণ ১৬৮০৯.৫৩ মিলিয়ন থেকে বেড়ে ১৭২৪০.১১ মিলিয়ন টাকা হয়েছে। এই পুনর্মূল্যায়ন প্রতিবেদন ৩০ জুন ২০১৬ সালের আর্থিক প্রতিবেদনে অন্তর্ভূক্ত করা হবে।
উল্লেখ্যে, ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













