রেনেটার পর্ষদ সভা ২৪ সেপ্টেম্বর
প্রকাশ: ২০১৬-০৯-০৮ ১৪:৪১:১০
ওষুধ-রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানির ১ জানুয়ারি থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় কোম্পানির স্থগিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, রেনেটা লিমিটেড ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













