টেকনো ড্রাগসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৭-১৪ ১২:১৯:৫৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড ৩১ মার্চ,২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩১ পয়সা।
আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার ভিত্তিতে অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩০ পয়সায়।
অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৯০ পয়সা।
আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার ভিত্তিতে তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৮৪ পয়সায়।
৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৫১ পয়সা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














