ট্রাস্ট ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৭-২৮ ১১:১৩:৩৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ট্রাস্ট ব্যাংক পিএলসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি ব্যাংকটির পরিচালকের পাশাপাশি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

 

এসকেএস