লিন্ডে বিডির এজিএম ৭ আগস্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৭-২৮ ১২:০৪:৪৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ আগস্ট সকাল ১১টায়  অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৩০ জুন কোম্পানিটি ৩১ অক্টোবর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ১৫৪০ শতাংশ বা শেয়ার প্রতি ১৫৪ টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ৭ আগস্ট সকাল ১১টায় এজিএম আহ্বান করেছে।

সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদন করা হবে। এর আগে লভ্যাংশ প্রদানের জন্য গত ১৮ জুলাই কোম্পানিটির রেকর্ড তারিখ ছিল।

 

এসকেএস