চানাচুর উৎপাদনে নতুন মেশিন ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-০৪ ১৩:২৯:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চানাচুর উৎপাদনে নতুন মেশিনারিজ ক্রয় করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কলকাতার গ্লোবাল মার্কেটিং সার্ভিসেস থেকে স্ন্যাক ফুড উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এ মেশিন ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিকের পরিচালনা পর্ষদ। এতে কোম্পানিটির ১৮ লাখ ৮৫ হাজার ২৫০ ডলার বা ২২ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৬২৫ টাকা ব্যয় হবে। নারায়ণগঞ্জের কুতুবপুরে অবস্থিত কোম্পানিটির কারখানা এ মেশিন স্থাপন করা হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














