গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-০৬ ১১:৫২:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডগত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ১১ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে ১৫ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের দুই প্রান্তিক শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০ টাকা ২৮ পয়সা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














