প্রগতি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-০১ ১০:৩২:২২


পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জানা গেছে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) এই রেটিং দিয়েছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএএ” এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে “এসটি-১”।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এই রেটিং প্রস্তুত করা হয়েছে।

 

এসকেএস