লভ্যাংশ দেবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০৯-০১ ১৫:০৯:৪০
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন ২০২৪ অর্থবছরে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডে ১০ কোটি ৫০ লাখ টাকা লোকসান হয়েছে। এ সময়ে ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। আগের বছর ইউনিট প্রতি ৫৩ পয়সা আয় হয়েছিল।
ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১০ টাকা ৮৫ পয়সায়।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














