এশিয়া ইন্স্যুরেন্সের এজিএমের পুন তারিখ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-০৩ ১০:০১:০৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পুনরায় নির্ধারণকৃত সময় অনুযায়ী কোম্পানিটির এজিএম আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে এই এজিএম অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৯ আগস্ট কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছিল।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














