যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-০৪ ১০:০৫:০৯


পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি যমুনা অয়েল লিমিটেডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য পরিষেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। গত ২৯ আগস্ট তিনি যমুনা অয়েলে চেয়ারম্যান পদে যোগদান করেন।

 

এসকেএস