সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-০৮ ১৭:০৬:০৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা সুলতান মাহমুদ চৌধুরী ১৮ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি ডিএসইর পাবলিক/ব্লক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।

 

এসকেএস