ন্যাশনাল লাইফের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-০৯ ১৪:২২:১৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’-এর পরিবর্তে ‘ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। ১০ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করছে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

 

এসকেএস