কনফিডেন্স সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
আপডেট: ২০২৪-০৯-০৯ ১৯:১৯:২০
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার (৯ অক্টোবর) ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৩ পয়সা। আর এককভাবে আয় হয়েছে ৮ টাকা ৬৮ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭৫ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














