রাইট শেয়ার ইস্যু করবে কনফিডেন্স সিমেন্ট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-১০ ১৪:৫৭:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্টে খাতের কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কনফিডেন্স সিমেন্ট কর্তৃপক্ষ প্রতিটি ৪৫ টাকা করে ৩টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করতে চায়। যা এজিএমে শেয়ারহোল্ডারদের এবং বিএসইসির অনুমোদন সাপেক্ষ ইস্যু করা হবে।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে সহযোগী কোম্পানি গঠন ও ঋণ পরিশোধ করতে চায় কোম্পানিটি।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














