পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-১৭ ১১:০৭:০৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের ইউনিটহোল্ডারদের জন্য মুনাফা রেট ঘোষণা করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটি আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২২ মার্চ পর্যন্ত পরবর্তী অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ হারে মুনাফা প্রদান করবে।

 

এসকেএস