যমুনা ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-১৯ ১০:৫১:৪৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক পিএলসির এক পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচালক মো. হাসান ৬৫ লাখ শেয়ার হস্তান্তর করেছেন। এই পরিচালক তার স্ত্রী ফাতিমা বেগম রুনার কাছে উপহার হিসেবে এই পরিমাণ শেয়ার হস্তান্তর করেছেন।

এর আগে ৯ সেপ্টেম্বর শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন এই পরিচালক।

 

এসকেএস