রাজনৈতিক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ কমিটি
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-২২ ১৫:৩৭:৩৫
রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে রাজনৈতিক নেতাকর্মী এবং নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে করা হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের সুপারিশ করার জন্য দুটি কমিটি গঠন করেছে সরকার।
রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে একটি জেলা পর্যায়ের কমিটি এবং অন্যটি মন্ত্রণালয় পর্যায়ের। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা কমিটিতে চার সদস্য থাকবেন। আর আইন উপদেষ্টার নেতৃত্বে মন্ত্রণালয় পর্যায়ের কমিটিতে ছয় সদস্য থাকবেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














