এপেক্স ফুটওয়্যারের বোর্ড সভা ৩০ সেপ্টেম্বর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-২২ ১৬:৩৭:৫৪


পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

 

এসকেএস