রাবির দশম সমাবর্তন আগামী ২৪ ডিসেম্বর
প্রকাশ: ২০১৬-১০-১৫ ১৮:৪৬:০৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। শিক্ষামন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে এ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম সমাবর্তন আয়োচনের বিষয়ে অনুমতি দিয়েছেন। তার অনুমতিক্রমে ২৪ ডিসেম্বর সমাবর্তন আয়োজন করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানিয়েছে।
কিছু দিনের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তবে ২৪ ডিসেম্বর শনিবারের আগের ও পরের দিন সরকারি ছুটি থাকায় ওই দিনই সমাবর্তন হওয়ার বিষয়ে আশা করছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, এবারের সমাবর্তনে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জনকারীরা অংশগ্রহণ করতে পারবেন। এটাই হবে এই প্রশাসনের শেষ সমাবর্তন।#






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













