শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-২৩ ১৩:৪১:১৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শাহজালাল ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা তোফাজ্জল হোসেনের কাছে কোম্পানিটির ১ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ২২৫টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৭ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর ব্লক/ পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে ঘোষণাকৃত শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














