১ বছরের জন্য মেট্রো স্পিনিংয়ের উৎপাদন বন্ধ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-২৫ ১২:০৬:০৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মেট্রো স্পিনিংয়ের কারখানার উৎপাদন আগামী ১ বছরের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ভবন সংস্কার ও মেশিনারীজ পরিবর্তনের কারণে এক বছর কোম্পানিটির উৎপাদন কাযক্রম বন্ধ থাকবে।
এই কোম্পানিটির জন্য নতুন মেশিনারীজ কেনা হচ্ছে। যা পুরাতনগুলোর জায়গায় স্থলাভিষিক্ত করা হবে। এছাড়া কারখানার ভবন সংস্কার করা হবে। এরপরে পরীক্ষামূলক উৎপাদন শুরু করা হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














