ওরিজা এগ্রোর লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০৯-৩০ ১০:৫৩:১৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই প্ল্যাটফরমের কোম্পানি ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি এ সময়ে সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এ সময়ের জন্য উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা লভ্যাংশ নেবেন না।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৩৯ পয়সা।
গত ৩০ জুন,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৪ পয়সা।
আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














