ইউসিবির নতুন এমডি ও সিইও’র দায়িত্ব গ্রহণ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-৩০ ১৪:০২:৩৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে মোহাম্মদ মামদুদুর রশীদ দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ইউসিবির প্রধান কার্যালয়ে ব্যাংকের নতুন এমডিকে ইউসিবির সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফারিদুল ইসলাম তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
এসময় ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাহমত পাশা উপস্থিত ছিলেন, এছাড়াও ব্যাংকের অন্যান্য শীর্ষ ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে মোহাম্মদ মামদুদুর রশীদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইউসিবি পিএলসি আরও উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে সকলেই দৃঢ় আশাবাদ প্রকাশ করেছেন।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














