ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষকের মরদেহ উদ্ধার
প্রকাশ: ২০১৬-১০-১৯ ১৬:০২:৫৫
রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষক রাবেয়া কুলসুমের (২৬) মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) ভোরে ইউনাইটেড হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বাড্ডা থানার এসআই আল মামুন।
তিনি জানান, নিহতের গলায় ফাঁসের দাগ এবং হাতে ব্লেডের কাটা দাগ আছে।
তিনি আরও জানান, মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে বাড্ডায় নিজ বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় কুলসুমের মরদেহ উদ্ধার করে তার স্বজনেরা। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এটি আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













