জেড থেকে ৩ কোম্পানি ফিরলো এ ও বি ক্যাটাগরিতে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-২১ ১৭:০৫:৫২
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্যাটাগরির উন্নতি হয়েছে। কোম্পানি তিনটি হিসাববছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করায় জেড ক্যাটাগরি থেকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
কোম্পানি তিনটি হচ্ছে- ইউনিয়ন ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং এডভেন্ট ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইউনিয়ন ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আর গত ৩০ জুন ২০২৩ সমাপ্ত সময়ের জন্য শেফার্ড ইন্ডাস্ট্রিজ ৫ শতাংশ এবং এডভেন্ট ফার্মা ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে ফিরেছে।
আাগামীকাল মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে কোম্পানিগুলো ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














