দেশ জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রয়ের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-২২ ১৪:৪০:৪৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দেশ জেনারেল ইন্স্যুরেন্সের এক উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা প্রীতি কনা বোস তার কাছে থাকা সব অর্থাৎ ৮ লাখ ৯ হাজার ৮৩১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














