বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসে নতুন এমডি নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-১০-২২ ১৪:৪৮:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন টেলিযোগাযোগ অধিদপ্তর ঢাকার জিএম (ইঞ্জিনিয়ার) মো. আসলাম হোসেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মো. আসলাম হোসেনকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রেষণে বদলিপূর্বক পদায়ন করা হলো।

 

এসকেএস