আফগানিস্তানে ফার্মা পণ্য রপ্তানি করবে আল মদিনা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-১০-২৩ ১২:০৬:১১


পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি আল মদিনা ফার্মাসিউটিক্যালস নভেম্বর মাস থেকে আফগানিস্তানের হেজাজ লিমিটেডে ফার্মা পণ্য রপ্তানি করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তারা ইতিমধ্যেই উন্নত টিটি সুইফট ৩৭,২৯৪.৫০ ডলার পেয়েছে  এবং হেজাজ লিমিটেড থেকে ১,৩১,৮৭৫ ডলারের অর্ডারও নিয়েছে। এখন তারা বিক্রয় চুক্তি অনুযায়ী রপ্তানি পণ্য উৎপাদন করছে।

 

এসকেএস