ছাত্রশিবিরের সভাপতির মায়ের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-২৭ ১২:৩৭:২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের মায়ের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি ঈদগাহ ময়দানে এটি অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল।
জানাযা শেষে মরহুমাকে অ্যাম্বুলেন্সে যোগে তাঁর নিজ এলাকা নাটোরের বড়াইগ্রামের শিবপুরে নিয়ে যাওয়া হয়। নাটোর শিবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিকেল সাড়ে ৪টায় তাঁর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে কবরস্থ করা হবে।
জানাজায় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
এছাড়াও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এবং ঢাকা মহানগর সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














