জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-১০-২৭ ২১:১৬:৪৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসির পরিচালনা পর্ষদ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (২৭ অক্টোবর) ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৩ টাকা ১৯ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার সমন্বিত প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩৮ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

এএ