ছাত্রলীগ নেত্রী ঊর্মি ও সূর্যসেন হলের রাকিব গ্রেফতার
আপডেট: ২০২৪-১০-২৮ ০৮:৫৩:২৪
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সভাপতি খাদিজা আক্তার ঊর্মি ও সূর্যসেন হল শাখার সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দিনগত রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এ বিষয়ে তিনি বলেন, ঢাবির শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি এবং সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেফতার করেছে ডিবি।
গ্রেফতাররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














