প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১০-২৮ ১৪:৪৮:৪৮
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান।
সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এসময় সৌদি আরবকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস সৌদিকে জ্বালানি আমদানিতে ছাড়, বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান। যাতে আরও দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি কর্মী পাঠাতে পারে বলেও জানান তিনি।
সৌদি রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী এবং বন্দর খাতে বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগ সহজ করতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা করেন।
সম্প্রতি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বিভিন্ন সময় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন।
বিএইচৃ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














