রাতে লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৯৫ বাংলাদেশি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-১২ ১৬:২৪:৫০
লেবাননে যুদ্ধ পরিস্থিতিতে রাতে দেশটি থেকে ফিরবেন আরও ৯৫ জন বাংলাদেশি নাগরিক।
মঙ্গলবার (১২ নভেম্বর) বৈরুতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চি ত করেছে।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, রাতে বৈরুত থেকে দুবাই হয়ে নবম দফায় দেশে ফিরবেন ৯৫ বাংলাদেশি নাগরিক।
তারা মআজ সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছেন। আজ রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এ নিয়ে লেবানন থেকে ৫২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আর লেবানন থেকে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














