ঢালাও মামলায় সরকার বিব্রত: আইন উপদেষ্টা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-১২ ১৯:১৯:৪৫
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত সরকারের আমলে অহরহ গায়েবি মামলা হতো। কিন্তু ৫ আগস্টের পর সরকার কোনো মামলা করছে না। তবে সাধারণ লোকজন যেভাবে ঢালাও মামলা দিচ্ছে তাতে সরকার বিব্রত।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে আইন ও বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা তিনি বলেন।
আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তা বাস্তবায়ন করা হলে বিচার বিভাগে কোনো সমস্যা থাকবে না। এ সময় পরবর্তীতে নতুন আইনে প্রধান বিচারপতি ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ হবে বলেও জানান তিনি।
এদিকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ফরিদ আহমেদ শিবলী বলেন, কিছুদিনের মধ্যেই সুপারিশ আকারে সংস্কার প্রস্তাব দেয়া হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














