জবির পদার্থবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন
আপডেট: ২০১৬-১১-১০ ১৭:৪৭:৩৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ‘৩য় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ৩য় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় পদার্থবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন এবং ফিন্যান্স বিভাগ রানার্স আপ হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া উপ-কমিটি (ফুটবল)-এর আহ্বায়ক ড. মোহাম্মদ আব্দুল বাকী-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় জাকারিয়া পিন্টু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূর। এছাড়াও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আশরাফ-উল-আলম, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় বিজয়ী ও রানার্স আপদের মাঝে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ তারেক সিফাত সেরা খেলোয়াড় ও কাজচাই মারমা সেরা গোলদাতা এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সারোয়ার সেরা গোলকিপার মনোনীত হন। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন শরীর চর্চা শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস।
উল্লেখ্য, ২৪ অক্টোবর উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলায়) এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। ২৪ অক্টোবর থেকে ১০ নভেম্বর চলা এ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ৩২টি বিভাগের মধ্যে নক আউট ভিত্তেতে খেলা অনুষ্ঠিত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













