বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী সার্বিয়া
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-১৮ ১৭:৪২:৫২
বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ।
সোমবার (১৮ নভেম্বর) ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশকে সমর্থন দেওয়ার আগ্রহ জানিয়ে সাবেক প্রেসিডেন্ট তাদিচ বলেন, ‘আমি এই দেশকে ভালোবাসি। আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি কি না জানান।’
এ সময় তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্ব এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রশংসা করেন।
বৈঠকে দুই নেতা ভূ-রাজনৈতিক সমস্যা, অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন।
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














