ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১১-২০ ১৮:১৫:১০


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর ফলে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩ হাজার ১৫৪ জন।

প্রতিবেদনে বলা হয়, বুধবার একদিনে ডেঙ্গুতে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৭ জন।

এছাড়া ঢাকা বিভাগে ১৮৩ জন, বরিশাল বিভাগে ১১১ জন, চট্টগ্রামে ১২৮ জন, খুলনায় ১৪৫ জন, ময়মনসিংহে ৩৬ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ১৫৪ জন।

বিএইচ