আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
আপডেট: ২০২৪-১১-২১ ১০:১৫:৫২
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আজ বৃহস্পতিবার লালবাগ ডিপিডিসি সাবস্টেশন সংলগ্ন এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।
বুধবার (২০ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ইসলামবাগ, রহমতগঞ্জ, লালবাগ ডিপিডিসি সাবস্টেশন সংলগ্ন এলাকা, লাকশাম বাজার, চান্দিরঘাট এলাকাসহ আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














